ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৬ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ভিজিডির চাল বিতরণে টাকা হাতিয়ে নিলেন দুই ইউপি সদস্য

ভিজিডির চাল বিতরণে টাকা হাতিয়ে নিলেন দুই ইউপি সদস্য


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ১৬ জুন ২০২৫


ভিজিডির চাল বিতরণে টাকা হাতিয়ে নিলেন দুই ইউপি সদস্য

পটুয়াখালী: কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল গাজী। অন্য জন ফুলবুনিয়া গ্রামে ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জসিম ফরাজী। দুজনে ইউপি সদস্য। দু’জনেরই বিরুদ্ধেই ভিজিডির চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০০ থেকে শুরু করে ৫০০/১০০০ টাকা করে নেওয়া হয়।

সোমবার সরেজমিনে গেলে স্থানীয়দের জানান, দুজনেই দু:স্থ মানুষের ভিজিডির চাল বিতরণে ৫০০—১০০০ টাকা করে আদায় করেছেন। বিষয়টি আলোচনায় আসায় বাবুল গাজী কিছু মানুষের টাকা ফেরত দিয়েছেন বলেও জানা গেছে। তবে জসিম ফরাজীর দাবি তিনি চাল পরিবহনের গাড়ি ভাড়া বাবদ জনপ্রতি ২০০ টাকা করে নিয়েছেন। নাম প্রকাশ না করার শতে একাধিক দরিদ্র নারী জানান, ভিজিডির চাল বিতরণে জসিম মেম্বার এক হাজার টাকা করে নিয়েছেন।

ভুক্তভোগী রফিকুল ইসলাম ও ইসমাইল মোল্লা জানান, তার কাছ থেকে বাবুল মেম্বার এক হাজার টাকা নিয়েছেন। চাল দেওয়ার কথা পাঁচ মাসের। দেওয়া হয়েছে চার মাসের। তার কাছ থেকেও এক হাজার টাকা নেওয়া হয়েছে।

অভিযুক্ত উভয় মেম্বার জানান, আমাদের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। আমরা প্রথমে পরিবহনের জন্য কিছু টাকা তুলেছিলাম। পরে তা ফেরত দিয়েছি। আর স্থানীয় একটি মহল কয়েক বস্তরা চাল নিতে চেয়েছিলেন। না পাওয়ায় এমন অপপ্রচার ছড়াচ্ছেন।

ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদী জানান, ভিজিডির চাল দেওয়ার নামে টাকা নেওয়ার সুযোগ নাই। তবে দুই জন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাদের নোটিশ করা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, বিষয়টি তদন্ত স্বাপেক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম প্রতিবেদকে জানান, সরকারের ভিজিডির চাল বিতরণে অর্থ নেওয়ার বিষয় প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫৭   ২২৮ বার পঠিত  |