![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ জসিম উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার (১৭/০৬) সাতমোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে’ স্থানীয় সর্বস্তরের জনগণের ব্যানারে ‘এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়,চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর এলাকায় ফেরেননি। এই অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়েছে, ফলে নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে।
বক্তারা দাবি করেন, জসিম উদ্দিন আওয়ামী লীগের দোসর, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো. কাউসার আলম, সহ-সভাপতি মো. আতাউর রহমান খসরু, সাধারণ সম্পাদক কাজী আব্দুল হামীম রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ জাহান, যুবদল নেতা মো. শাহিন কাজল, অ্যাডভোকেট কামরুল হাসান, প্রিন্সিপাল ফুয়াদ হাসান ও কৃষকদল নেতা মো. বাসার মিয়া সহ অনেকেই।
এ ব্যাপারে চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সাথে যোগাযোগের চেষ্টা করালে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এই বিষয়ে বলেন, “কোন জনপ্রতিনিধিকে অপসারণ করতে হলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে আমাকে বা জেলা প্রশাসকের (ডিসি) বরাবর জানালে,অভিযোগ প্রাপ্ত হলে আমরা তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩৬:৩০ ১৮৬ বার পঠিত | ● অপসারণ ● ইউপি চেয়ারম্যান ● নবীনগর ● মানববন্ধন