ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১৮ জুন ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » হবিগঞ্জ জাতীয় নাগরিক পাটির কমিটিতে ৯ জন ফ্যাসিষ্ট, কমিটি নিয়ে চরম ক্ষোভ

হবিগঞ্জ জাতীয় নাগরিক পাটির কমিটিতে ৯ জন ফ্যাসিষ্ট, কমিটি নিয়ে চরম ক্ষোভ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


হবিগঞ্জ জাতীয় নাগরিক পাটির কমিটিতে ৯ জন ফ্যাসিষ্ট, এনিয়ে ক্ষোভ

সিলেট: হবিগঞ্জে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নতুন কমিটি গঠন নিয়ে চরম ক্ষোভ ,উত্তেজনা ও হতাশা বিরাজ করছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী অনেকেই কমিটি থেকে বাদ পড়েছে। নতুন কমিটির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পাটি ও বৈষম্য বিরোধী মামলার আসামিসহ অনেকই স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামি এই কমিটিতে স্থান পেয়েছে জানা গেছে। যা সাধারণ কর্মীদের জন্য হতাশাজনক’ বলে অনেকে মন্তব্য করেছেন।
এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) হবিগঞ্জ জলা শাখায় পদ পাইয়ে দেয়ার আশ্বাসে ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পলাশ মাহমুদ নামে দলটির এক নেতার বিরুদ্ধে ভিডিও ক্লিপ ভাইরাল হয়। তবে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার করে পদ ভাগিয়ে নেয়ার ষড়যন্ত্র বলে দাবি করে বলেছেন এটা অভিযুক্ত ব্যক্তিদের কাজ। এ ব্যাপারে তিনি রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানান ।

পলাশ মাহমুদ এনসিপি (জাতীয় নাগরিক কমিটি) হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পাটির হবিগঞ্জ প্রতিনিধি পলাশ মাহমুদ বলেন নতুন কমিটিতে হবিগঞ্জে ৪ আগস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যের নেতৃত্বে ছাত্রজনতার ওপর হামলাকারীদের এনসিপিতে আনা হয়েছে। আমরা এটা মেনে নিইনি। নতুন কমিটির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পাটি ও বৈষম্য বিরোধী মামলার আসামিসহ অনেকই স্থান পেয়েছেন বলে শোনেছি। আমরা বিষয়টি দলের কেন্দ্রীয় পর্যায়ে জানিয়েছি।

তারা হলেন কমিটিতে আলোচিত যারা স্থান পেয়েছেন, বাহুবল উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আ,স,ম উস্তার মিয়া তালুকদার,বৈষম্য বিরোধী মামলার আসামি ও আওয়ামীলীগের নেতা মাহবুবুল রহমান চৌধুরী, হবিগঞ্জ যুবলীগ নেতা নাসির উদ্দিন, হবিগঞ্জ জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, ফেনিসিডিল ব্যবসায় জড়িত অভিযোগে গ্রেফতারকৃত মীর দুলাল মিয়া, চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউপি যুবলীগের নেতা ফজলুল করিম প্রমুখ ।
এবিষয়ে জুলাই আন্দোলনের নেতা রুবেল আহমদ বলেন, নতুন কমিটির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও জাতীয় পাটি ও বৈষম্য বিরোধী মামলার আসামিসহ ২৩ সদস্যের নতুন নাগরিক কমিটির মধ্যে ৯ জন ফ্যাসিষ্টদের সহযোগী স্থান পেয়েছেন বলে অভিযোগ করেন।

তিনি বলেন, আমি নতুন কমিটি সংস্কার দাবি করছি। ফ্যাসিষ্ট যারা স্থান পেয়েছে তাদেরকে বাদ দিতে হবে। যা সাধারণ কর্মীদের জন্য হতাশাজনক’ মনে করি।

আর/এন

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫৩   ১৫৪ বার পঠিত  |