ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালন

পিরোজপুর: মঠবাড়িয়া আজ বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম।

আরো বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার, মঠবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির আকন। এছাড়া উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৫৪:১৮   ১৩০ বার পঠিত  |