ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৫ জুন ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ফেইজবুকে পোষ্ট তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ফেইজবুকে পোষ্ট তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন ২০২৫


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ফেইজবুকে পোষ্ট তিন ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালী: বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করায় নিষিদ্ধ ঘোষিত তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাউফল উপজেলার বগা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাক রোমান হাওলাদার ,ছাত্রলীগ কর্মী মো. তাসনিম ও ছাত্রলীগ কর্মী মো. জাহিদ খান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ জাতীয় একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পড়ই পুলিশের টনক নড়লে অভিযানে নামে। পুলিশ বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ওই তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার সত্যতা স্বীকার করে বলেন, আটক তিন ছাত্রলীগ নেতাকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ এর ধারায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে প্রেরন করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৫   ৯৩ বার পঠিত  |