ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ জুন ২০২৫
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে মাদকদ্রব্য বিরোধী দিবসে আলোচনা সভা

নীলফামারীতে মাদকদ্রব্য বিরোধী দিবসে আলোচনা সভা


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন ২০২৫


নীলফামারীতে মাদকদ্রব্য বিরোধী দিবসে আলোচনা সভা

নীলফামারী: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নীলফামারী জেলা প্রশাসন কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার। স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এ-সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩৭   ১৯১ বার পঠিত  |