![]()
পটুয়াখালী: বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়,দুস্থ চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বাউফল উন্নয়ন ফোরাম এর উদ্যোগে আজ শুক্রবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত কালাইয়া মাধ্যমিক বিদ্যলয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা শতাধিক রোগীদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন ডঃ আবু বক্কর সাঈদ ও সৈয়দ কাউসার।
ফ্রি মেলিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালাইয়া ইউনিয়ন শাখার বাইতুল মাল বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কালাইয়া ইউনিয়ন শাখার ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের কালইয়া ইউনিয়ন শাখার সভাপতি মাসুম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. মিজানসহ কালাইয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের অনন্য নেতৃবৃন্দরা।
আর/ এন
বাংলাদেশ সময়: ২০:১৮:৫০ ১৪৪ বার পঠিত | ● চিকিৎসা ● ফ্রি ক্যাম্পে ● বাউফল ● সেবা প্রদান