ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৩০ জুন ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন ২০২৫


কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পানিতে ডুবে মো. রাফসান (বয়স দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু একই গ্রামের মো. ফেরদৌস মিয়া ও রাশিদা আক্তার দম্পতির সন্তান।  সোমবার (৩০ জুন) সন্ধ্যার কিছু আগে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, বাড়ির পাশেই খেলা করছিল রাফসান। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৭:০৯   ১৯৬ বার পঠিত  |