ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে এইচ এস সি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা,আটক ১

বাউফলে এইচ এস সি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা,আটক ১


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ২ জুলাই ২০২৫


বাউফলে এইচ এস সি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা,আটক ১

পটুয়াখালী: বাউফল উপজেলার নওমালা ইউপির ভাংড়া এলাকায়  মঙ্গলবার বিকালে এইচ এস সি পরীক্ষারর্থী মোঃ ফাহিম বয়াতী ও মো. জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয় সুএে জানা যায়,জমি জমার বিরোধকে কেন্দ্র কনে শানু গাজি গংদের সাথে জাকির হোসেন গংদের সাথে বিরোধ চলছিল।সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ভাংড়া এলাকায় শানু গাজি গংরা এইচ এস সি পরীক্ষারর্থী মোঃ ফাহিম বয়াতী ও মো. জাকির হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ফাহিমকে পটুয়াখালী মেডিকেল কলেজে নেওয়ার পথে মারা যান এবং জাকিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়। এ ঘটনায় শানু গাজীকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করে।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,ফাহিম পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং শানু গাজি নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৪১:৩২   ২১১ বার পঠিত  |