ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন

কাউখালীতে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কাউখালীতে সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন

পিরোজপুর: কাউখালী উপজেলা সদর ইউনিয়নের বিএনপির সম্মেলন বুধবার দক্ষিণ বাজার টলসেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজম আলী খানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সম্মেলন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবীর ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া,
জিয়াউল হাসান নিক্সন , বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সম্মেলনে সরাসরি ব্যালটের মাধ্যমে শহিদুল ইসলাম বাদল সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মোহাম্মদ মীর বাবুল হোসেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মামুন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৩:১৬   ৯৫ বার পঠিত  |