ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মাদকসহ তিন কারবারী গ্রেফতার

কাউখালীতে মাদকসহ তিন কারবারী গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


কাউখালীতে মাদকসহ তিন কারবারী গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কাউখালী থানার এসআই আতিয়ার রহমান ও এসআই রাকিব হাসান উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীদের ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, কাউখালী সদর ইউনিয়নের বাশুরি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাব্বি হোসেন (২২), একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা ও শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৫০)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, এদের বিরুদ্ধে কাউখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার (৩ জুলাই) পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করিয়া এলাকার যুবসমাজ ও স্কুল কলেজগামী ছেলেদের বিপথগামী করা সহ এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৭:২৭:০২   ১৬৪ বার পঠিত  |