![]()
ঢাকা: দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপি”র জ্যৈষ্ঠ উপদেষ্টা হারুন অর রশিদ মাস্টারের দাফন স¤পূর্ণ হয়েছে।বৃহ¯পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ শেষে শিলাকোঠা বাগে জান্নাত সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হারুন মাস্টারের এই জানাজা ঘিরে সকাল থেকেই দূর দূরান্ত থেকে হাজার হাজার নেতা, কর্মী, সমর্থক ও শোভাকাঙ্খীরা আসতে শুরু করে। এসময় এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। স্থানীয়রা ও আগত নেতা-কর্মি, সমর্থক ও শোভাকাঙ্খীরা আবেগে কান্না শুরু করেন। বেশ কিছু সময়ের জন্য পুরো পরিবেশ ভারী হয়ে উঠে।
ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আমার জীবনে অনেক জানাজা পড়েছি। কিন্তু একজন ইউনিয়নের নেতার জানাজায় হাজার হাজার মানুষ আমি কখনো দেখিনি। আসলে মানুষ বাচেঁ তার কর্মে, যার কর্ম যেমন সে মানুষের কাছে সেভাবেই পরিচিত। ওনি একজন ভালো মানুষ ছিলো বিধায় আজ তিনি তার ফল পেয়েছেন।
জানাজা শুরুর আগে ঢাকা জেলা, উপজেলা, ইউনিয়নের নেতা কর্মীরা ও আত্বীয় স্বজন বক্তব্য রাখেন। এসময় তার ব্যাক্তি জীবন, সামাজিক জীবন ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ইতিহাস তুলে ধরেন বক্তারা।
উল্লেখ্য হারুন-অর রশীদ মাস্টার (৬৫)কে ৬ রাউন্ড গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে হাটতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত হারুন-অর রশীদ মাস্টার বাহ্রা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তিনি দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২২:৫৪ ৩৩৫ বার পঠিত | ● জানাজায় ● ঢাকা জেলা ● দোহার ● নেতা ● বিএনপি ● মানুষ ● হাজারো