![]()
ঢাকা: ডেঙ্গু থেকে বাঁচতে হলে সবার আগে নিজেদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্থানীয় সরকারের উপপরিচালক মো. শওকত আলী। বৃহস্পতিবার দুপুরে দোহার পৌর সভা আয়োজিত ডেঙ্গু ও পানিবাহিত রোগ প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপ-পরিচালক বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। তাই আমাদের সকলের বাড়ির আঙ্গিনা সব সময় পরিষ্কার রাখতে হবে। এছাড়া ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি গাছের চারা বিতরণ করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌরসভার প্রশাসক তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার পৌরসভা প্রকৌশলী এম এম. মামুনুর রশিদ, দোহার পৌর নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আদর ইসলাম আকাশসহ প্রমুখ ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২৮:৩১ ২৫৮ বার পঠিত | ● উপ-পরিচালক ● ঢাকা জেলা ● দোহার ● মো. শওকত আলী ● স্থানীয় সরকার