ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে জাতীয় ইমাম সমতিরি ষান্মাসিক সম্মেলন

পিরোজপুরে জাতীয় ইমাম সমতিরি ষান্মাসিক সম্মেলন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


পিরোজপুরে জাতীয় ইমাম সমতিরি ষান্মাসিক সম্মেলন

পিরোজপুর: কুরআন সুন্নাহর আলোকে মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও যৌতুক, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ‘ষান্মাসিক সম্মেলন-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ জুলাই) দিনব্যাপী পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুফতী আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জাতীয় ইমাম সমিতির বিভাগীয় সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল হাই নিজামী বরিশাল ও বিভাগীয় সেক্রেটারী হাফেয মাওঃ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এ সময় জাতীয় ইমাম সমিতির পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি ও সম্পাদকগণ বক্তব্য রাখেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৪:২০   ১৭৬ বার পঠিত  |