ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার

মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার

ফরিদপুর: মধুখালীতে দলবদ্ধ ধর্ষণ মামলার এক নম্বর আসামি এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে গ্রেফতারের পর রবিবার (৬ জুলাই) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, থানায় দায়েরকৃত মামলা নং-১৬, তারিখ- ১৬/০৭/২০২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. ফরহাদ হোসেন (২৮), পিতা- মো. ইয়াছিন শেখ ওরফে কটো, সাং- আশাপুর (উত্তরপাড়া), থানা- মধুখালী, জেলা- ফরিদপুর—কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে দায়েরকৃত একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম বিশ্বাস (৪০), পিতা- মৃত আবুল কালাম, সাং- পশ্চিম গাড়া খোলা, মধুখালী পৌরসভা—কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৩৪   ১৮০ বার পঠিত  |