ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ফরিদপুর: আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নাছির মোল্যা (৪৫) নামের এক দ্বিতীয় শ্রেণীর জাহাজ মাস্টারের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আলফাডাঙ্গা ও বোয়ালমারী সীমান্তবর্তী একালায় বড়গা নতুন বাজারে এ ঘটনা ঘটে। মৃত্যু নাছির মোল্যা বারাংকুলা গ্রামের আমির চৌকিদারের ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বড় মেয়ে স্থানীয় প্রাইমারী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বড়গা নতুন বাজারে নিজের পাকা নতুন দোকান নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার জন্য ঘর সংলগ্ন বারাশিয়া নদীতে বৈদ্যুতিক মোটর স্থাপন করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে আঘাত খেয়ে নদীর কিনারায় পড়ে যায়। নাছিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারের লোকজনকে খরব দেয়। এলাকাবাসী ও পরিবারের লোকজন নাছিরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনা সম্পর্কে অবগন নন আলফাডাঙ্গা পল্লি বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) অশীস কুমার রায়। তিনি জানান, তবে এ
বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছে। ঘটনাটি ঘটেছে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায়। দুই থানার পুলিশ একযোগে কাজ করছে।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪২:৩৭   ১৪৩ বার পঠিত  |