ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৯ জুলাই ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

রাজারহাটে ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন ও নগদ টাকা বিতরণ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


রাজারহাটে ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

কুড়িগ্রাম: রাজারহাট রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় ঢেউটিন,নগদ টাকা ও সিলিং ফ্যান বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
সংশ্লিষ্ট সূত্র,বুধবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে রাজারহাট ইউনিয়নস্থ রেজিয়া বেগম ক্বওমি মাদ্রাসায় চার বান্ডিল ঢেউটিন,নগদ ১২হাজার টাকা ও চারটি সিলিং ফ্যান হস্তান্তর করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।

এসময়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিল উদ্দিন, প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ,মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম,মো: আজম আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৫:২২   ১৬১ বার পঠিত  |