ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রচ্ছদ » রংপুর » দেশজুড়ে সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ

দেশজুড়ে সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


দেশজুড়ে সন্ত্রাস-চাঁদাবাজীর বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকান্ড সহ সারাদেশে সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে রাজারহাট বিক্ষোভ-প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজারহাটের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ-প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
চাঁদবাজ,সন্ত্রাস বিরোধী প্রতিবাদী শ্লোগানে,শ্লোগানে একটি মিছিল উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সমাবেশে বক্তব্য দেন,উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি সুজন মিয়া,বাংলাদেশ হেফাজতে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক শেখ হাবিবুল্লাহ,বাংলাদেশ খেলাফতে মজলিস রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,ছাত্র সমাজের সাইয়াদুর রহমান,ক্বওমী ওলামা পরিষদের আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ জামায়াতে ইসলামির আরিফুল ইসলাম,এনসিপি কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু,এনসিপি রাজারহাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম সহ অনেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩২:৩৭   ১৯২ বার পঠিত  |