ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় চর আতাউর থেকে অপহৃত ট্রলার ও চোরাই মালামাল উদ্ধার

হাতিয়ায় চর আতাউর থেকে অপহৃত ট্রলার ও চোরাই মালামাল উদ্ধার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫


হাতিয়ায় চর আতাউর থেকে অপহৃত ট্রলার ও চোরাই মালামাল উদ্ধার

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের চর আতাউর থেকে অপহৃত ট্রলার ও চোরাই মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার সন্ধ্যায় চর আতাউর এ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের দ্বারা অপহৃত ট্রলার ও চোরাই মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী। পরে উদ্ধারকৃত মালামাল ও ট্রলার মালিক পক্ষ আমির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শাহ আরমান আলম তালুকদার নাজিব। তিনি বলেন, গত শনিবার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আমির হোসেন চর আতাউর সংলগ্ন মেঘনা উপকূলে ট্রলার দিয়ে মাছ ধরা অবস্থায় চর আতাউরের শীর্ষ সন্ত্রাসী খোকন ডাকাত তাঁর দলবল নিয়ে মালামাল সহ ট্রলার টি অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তি পণ দাবি করে। এতে অসহায় আমির হোসেন নৌ বাহিনীর সাহায্য চেয়ে একটি আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাতিয়া সহকারী কমিশনার (ভূমি) মংএচেং নৌবাহিনীর সদস্য কোস্টগার্ডের সদস্যরা নৌপুলিশের টিম ও হাতিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো উদ্ধার করে।

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী খোকন ডাকাত দলবল নিয়ে পালিয়ে যায়।‌ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মংএচেং এর উপস্থিতিতে উদ্ধারকৃত মালামাল ও ট্রলার মালিক কে বুঝিয়ে দেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:২৩   ১৬০ বার পঠিত  |