![]()
নোয়াখালী:হাতিয়া পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলমীর উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর ওছখালী পুরাতন বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হয়ে উপজেলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় । পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নূর উদ্দিন মেশকাত।
তিনি বলেন জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান ৭ দফার দাবিতে জাতীয় সমাবেশের ডাক দিয়েছেন। ঐতিহাসিক জাতীয় সমাবেশে দেশের সকল প্রান্ত থেকে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহণের আহবান জানান। জাতীয় সমাবেশ থেকে অবিলম্বে আমাদের সাত দফা দাবি মেনে নিতে হতে হবে।
বিপ্লবের বর্ষপূর্তি হতে চলছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাই সনদ প্রণয়ন করে নাই। অবিলম্বে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। জামায়াতে ইসলামীর সাত দফা এই দেশের আটারো কোটি মানুষের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ আবদুল ওহাব বাবুল ও ব্যবসায়ী সংগঠনের নেতা আবদুল কাদের প্রমুখ। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা, পৌরসভা ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জামায়াত সূত্রে জানা যায়,ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে হাতিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া পৌরসভার আমীর মাওলানা তাওফিকুল ইসলামের নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৫:৩৩ ১৪৭ বার পঠিত | ● জামায়াত ● পৌরসভা ● বিক্ষোভ ● মিছিল ● হাতিয়া