ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২০ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গীতিচয়ন শিল্পগোষ্ঠির কমিটি ঘোষণা

লালমোহনে গীতিচয়ন শিল্পগোষ্ঠির কমিটি ঘোষণা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


লালমোহনে গীতিচয়ন শিল্পগোষ্ঠির কমিটি ঘোষণা

ভোলা: লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন গীতিচয়ন শিল্পী গোষ্ঠির ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বরাবরেব মতো ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে প্রধান পৃষ্ঠপোষক, উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য দীপন কুমার দে, বাবু নিরঞ্জন চন্দ সেন্টুকে উপদেস্টা করে নতুন কমিটির সভাপতি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল আজীজ শাহীন পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক যুব নেতা শাহিনুল ইসলাম কবির হাওলাদার।
শুক্রবার গীতিচয়ন শিল্পী গোষ্ঠির নিজস্ব কার্যালয়ে এক সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হলেন সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন পঞ্চায়েত, সহ সভাপতি মনি দে, সোহরাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ জান্টু, সাংগঠনিক সম্পাদক তাপস দত্ত।

এছাড়া কমিটিতে জসিম জনি, সাইফ বাবলু, নুরুল আমিন এবং তরুনদের সম্পৃক্ত করা হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি লালমোহনের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৩   ১১৯ বার পঠিত  |