![]()
ফরিদপুর: ২০২৫ বিশ্বশিক্ষক দিবস উপলক্ষ্য আলফাডাঙ্গা উপজেলায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন।
বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকালীন ডকুমেন্টস এর যাচাই-বাছাই সাক্ষাতকারের মাধ্যমে তাকে গুণী সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এ প্রতিযোগীতায় তিনজন সহকারী শিক্ষক অংশ গ্রহণ করেন।
জীবনে প্রথম গুণী শিক্ষক নির্বাচিত হয়ে শামিমা নাসরিন জানান,আমি আসলে শিশুদের আনন্দে কাজ করে যাই,গুণী কিনা জানিনা, তবে আপ্রাণ চেষ্টা করি শিশুরা মানুষের মতো মানুষ হোক।আমার প্রতিটি শিশুর ভবিষ্যৎই উজ্জ্বল হোক। তবুও এবার কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে,তিনি আগামী পথের জন্য দোয়া চেয়েছেন সকলের কাছে ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:০৯:৪৬ ১৪৩ বার পঠিত | ● আলফাডাঙ্গা ● গুণী শিক্ষক ● নির্বাচিত