ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

মঠবাড়িয়ায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


মঠবাড়িয়ায় অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত


পিরোজপুর:
মঠবাড়িয়ায় নিম্ন চাপের প্রভাবে আজ সকাল থেকে গুরি গুরি বৃষ্টি ও থেমে থেমে ঝড়ো হওয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বলেশ্বর নদীর তীরবর্তী গ্রাম তুষখালী, জানখালি, ভোলমারা, খেতাচিরা, মাঝেরচর যারা বেরীবাধের বাহিরে বসবাস করে তারা বেশি আতঙ্কের মধ্যে রয়েছে। পানিতে তাদের বসত ঘর তলিয়ে গেছে।

ধানীসাফা বাজারের পাশে বেরীবাধ না থাকায় বাজারের মধ্যে পানি ঢুকে পড়েছে এতে ইউনিয়ন পরিষদ সহ সকল দোকানে পানিতে তলিয়ে গেছে । এদিকে আমনের বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের মাঝে দুশ্চিন্তা বেড়ে গেছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৪   ৮৫ বার পঠিত  |