![]()
নারায়ণগঞ্জ: ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা বাজার এলাকায় ফের উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজস্ট্রেট নঈম উদ্দীনের নেতৃতে ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে ফুটপাত দখল করে গড়ে ওঠা অন্তত ২৫টি অবৈধ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সময় পুলিশ, আসনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাত হোসেন জানান, পৌরবাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এ বাজারে দূর দুরান্ত থেকে লোকজন আসা যাওয়া করে। এ আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকা ও ব্রাঞ্ছারামপুরগামী লোকজন বিভিন্ন বিভিন্ন যানবাহনে যাতায়াত করে থাকেন।
পৌর বাজার এলাকার মূল সড়কের দুই পাশে শতাধিক অবৈধ দোকানপাট বসে চলাচলকারী রাস্তা সরু করে ফেলেছে। এতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। সর্বসাধারণ চরম ভোগন্তির সম্মুখীন হচ্ছে। এই বাজার সড়কটির প্রায় পুরোটা ছিল সিএনজি অটোরিকশা স্ট্যান্ডসহ অবৈধ দোকানপাট।
এছাড়াও অটো রিক্সা ও বাজারে সিএনজি অটোরিকশার যত্রতত্র দাঁড়িয়ে থাকা ফলে অনেকে রাস্তা পার হতে পারেনা। ভূক্তভোগীদের এ অভিযোগ অনেক দিনের। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনার কয়েকদিন পার হলেই ফের আগের অবস্থায় ফিরে যায়। তাই শনিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফুটপাট থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে। এরপরও যদি কেউ সড়কে ফের দোকান বসানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
লোক দেখানো অভিযান যেন না হয়
আড়াইহাজার পৌরবাজার এলাকায় দিয়ে প্রতিদিন চলাচল করেন ব্যাংকার দেলোয়ার হোসেন। তিনি অভিযান পরিচালানায় যানজট নিরসন দেখে সন্তোষ প্রকাশ করলেও এ অভিযান যেন লোক দেখানো না হয় সে ব্যপারে কয়েক সপ্তাহ নিয়মিত মনিটরিং করার দাবী জানান। কারণ অভিযান পরিচালনা করার একদিন পরই উচ্ছেদকৃত স্থানে দোকান বসে থাকে। যত্রতত্র অটো সিএসজি রেখে যানজট সৃষ্টি করছে। একই কথা বলেন এ সড়কের চলাচলকারী মজিবুর রহমান।
তিনি বলেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ দোকাপাট মূল সড়কে বসে। যত্রতত্র অটো সিএনজির পার্কি যেন নিয়ম হয়ে গেছে। এতে চরম ভোগান্তির পড়ে বাজার সড়কে চলারচলকারী লোকজন। কেউ প্রতিবাদ করার চেষ্টা করলে উল্টো হয়রানির শিকার হতে হয়। প্রশাসন যদি নিয়মিত দেখভাল না করে তাহলে অভিযান পরিচালনা ব্যর্থতায় পর্যবেসিত হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫১:৫৫ ৮০ বার পঠিত | ● আড়াইহাজার ● দখলমুক্ত ● ফুটপাট