ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » স্বাধীনতার পর থেকেই জামাত অন্যদলের ওপর ভর করে চলে আসছে:মঈনুল ইসলাম খান

স্বাধীনতার পর থেকেই জামাত অন্যদলের ওপর ভর করে চলে আসছে:মঈনুল ইসলাম খান


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


স্বাধীনতার পর থেকেই জামাত অন্যদলের ওপর ভর করে চলে আসছে:মঈনুল ইসলাম খান

মানিকগঞ্জ:স্বাধীনতার পর থেকেই জামাত সবসময় অন্যদলের উপর ভর করে চলে আসছে। ১৯৮৬ সালে জাতীয় পার্টির শাসনামলে এরশাদের সাথে জামাত লিয়াজো করে ছিল। ৯৬ তে একই কায়দায় জামাত আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছিল। এরপর বিএনপির সাথে ঐক্য করে চলেছিল।

এখনও সেই জামাত বর্তমানে একই কাজ করছে। তারা তারেক রহমানের নামে মিথ্যা দূর্নাম ও কুরুচিপূর্ণ বক্তব্য ও শ্লোগান দিচ্ছে। তারা এখন কার সাথে আছে জনগন আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিবেন।

শনিবার (২৬জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম চৌরাস্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,জামাত ১৯৭১ সালে যুদ্ধের বিপক্ষে ছিল।সেই জামাতের নেতারা তারেক রহমানকে মিথ্যা দুনাম রটাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাই ক্ষমতায় যাবে।
শনিবার (২৬ জুলাই) উপজেলার চারিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি হাজী আব্দুল গাফফার। উক্ত অনুষ্ঠানে সভা পরিচালনা করেন মো. মোনতাজ উদ্দিন ও ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রাজ্জাক সাগর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। আরো বক্তব্য রাখেন, সাবেক কমিশনার আলাউদ্দিন, আমজাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কাশেম খান, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রশিদুজ্জান তালুকদার ও হলু বেপারী প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪০:৫৮   ১৬০ বার পঠিত  |