![]()
বরিশালে: উজিরপুর উপজেলার বড়াকোঠা মাদকের টাকা না দেয়ায় পিতাকে ছুরিঘাত করে হত্যা করেছে মাদক সেবী পুত্র । ২৭ জুলাই বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানাগেছে বিদুৎ উন্নায়ন বের্ডের অবসার প্রপ্ত কর্মচারী পশিচম খালিয়ালপাড়া গ্রামের বাসিন্দা মো: শাহে আলম খান (৫৫) কে তার একমাত্র পুত শাহনেওয়াজ শিমুল (৩০) মাদকের টাকার জন্য কুপিয়ে হত্যা করেছে। স্থানীয় লোকজন ঘাতক পুত্রকে আটক করে পুলিশে সোপার্দ করেছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনান সত্যাতা নিশ্চিত করেছেন। প্রতক্ষ্যদর্শি যুবদল নেতা সুমন জানিয়েছেন, শাহ আলম খানের পুত্র একজন মাদক সেবী সে তার পিতার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবী করেন পিতা শাহ আলম খান টাকা দিতে রাজী না হলে পুত্র শাহনেওয়াজ তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই পিতার মৃত্যু ঘটে স্থানীয় লোকজন হত্যাকারী পুত্র শাহনেওয়াজকে হাতে নাতে আটক করে গাছের সাথে বেধে রাখেন পারে থানা পুলিশে খবর দিলে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহ আলমের লাশ উদ্ধার করেন ঘাতক পুত্রকে আটক করেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন, স্থানীয়দের ভাস্য অনুযায়ী মাদক সেবনের টাকা না পেয়ে ছুরি দিয়ে বাবা শাহ আলম খানকে গলায় কুপিয়ে হত্যা করেছে ছেলেশাহনেওয়াজ শিমুল এ ঘটনায় অভিযুক্ত শিমুলকে স্থানীয় লোকজন আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সেপার্দ করেছেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোন রহৎস্য বা কারন আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত’র লাশ উদ্ধার করে ময়না তদন্ত’র জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:২৬:১৮ ১৩৫ বার পঠিত | ● উজিরপুর ● বাবা ● হত্যা