![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় পিঁয়াজের আবাদ ও উৎপাদনের লক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের একটি কার্যক্রম চলমান রয়েছে।
এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধি করা, যাতে পেঁয়াজের ঘাটতি মোকাবিলা করা যায়।
এই কর্মসূচির আওতায়, কৃষকদের বিনামূল্যে উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ এবং প্রয়োজনীয় সার সরবরাহ করা হচ্ছে।
বিশেষ করে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই কার্যক্রমে। এই উদ্যোগের ফলে কৃষকরা উপকৃত হবেন এবং পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা যাচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:১৫:২৯ ১১৭ বার পঠিত | ● কৃষক ● বিতরন ● বীজ ● ভেড়ামার ● সার