ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ফরিদপুর: আলফাডাঙ্গায় সাড়ে তিন লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় মধুমতি নদীর বাঁওড় থেকে কয়েক শতাধিক চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার বাজার মূল্যে সাড়ে তিন লাখ টাকা। তবে এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল সন্ধ্যার সময় জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনসহ এলাকাবাসী সঙ্গে ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন বসু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর এলাকায় মধুমতি বাঁওড়ে অভিযান চালিয়ে শতাধিক চায়না দুয়ারী জালসহ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাহার বাজার মূল্যে প্রায় সাড়ে তিন লাখ টাকা।
অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম রায়হানুর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১৩   ১৫৮ বার পঠিত  |