ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » খালের পানিতে ভাসছিলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

খালের পানিতে ভাসছিলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ


সালথা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


খালের পানিতে ভাসছিলো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ


ফরিদপুর:
সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:২৮   ৭৩ বার পঠিত  |