ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী:বাউফল উপজেলায় কালাইয়া ইউপির ২ নং ওর্য়াডের মো. রাফসান (৭) নামেরএক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) দুপুরে উপজেলার কালাইয়া এ ঘটনা ঘটে।
রাফসানের বাবা মো. সুমন ও মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। রাফসান নানা বাড়িতেই থাকতেন।
নিহাতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু রাফসান শুক্রবার বাড়ির উঠানে খেলতে ছিলো। অনেক সময় তার কোন খোঁজ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দেখতে পায় রাফসান পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় শাহেদা গফুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফসানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা পুকুরে নামতে গিয়ে হয়তো পা পিছলে পড়ে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে রাফসানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, শিশু আফসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:০২   ১৭২ বার পঠিত  |