![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৫ ই আগস্ট সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনোয়ার হোসাইন, বিএনপি,র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া ২-( ভেড়ামারা - মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, ভেড়ামারা প্রসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:১৮:০৪ ৭৯ বার পঠিত | ● গণ অভ্যুত্থান ● দিবস ● ভেড়ামারা