ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালন

লালমোহনে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে পালন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


লালমোহনে থানার উদ্যোগে  ওপেন হাউজ ডে পালন

ভোলা: ”পুলিশই জনতা- জনতাই পুলিশ’ এই মুল মন্ত্রকে নিয়ে ভোলার লালমোহনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। লালমোহন থানার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে থানার নিচতলায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।

এসময় জলদস্যু, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, দূর্নীতি, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোরগ্যাং, মোবাইলের অপব্যবহার, যৌতুক এবং বিভিন্ন বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।

অন্যান্যের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, শিক্ষানবিশ পুলিশ সুপার হুমায়ন কবির, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, প্রেসক্লাবের আহবায়ক সোহেল মোঃ আজিজ শাহীনসহ উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৬   ১৫৯ বার পঠিত  |