ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৯ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

আড়াইহাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


আড়াইহাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

নারায়নগঞ্জ: আড়াইহাজার পৌরসভার বিএনপির উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে সরকারি সফর আলী কলেজ প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, বিএনপি নেতা আরমান মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের সামনের দিকে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় রাজনীতিবিদ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য যে একটি ৩১ ঘোষণা করেছেন এটা বাস্তবায়ন করতে আমাদের সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে। বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।
নেতাকর্মীদের উদ্দেশ্যে নজরুল ইসলাম আজাদ বলেন, ‘গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেননি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্য তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের দলের সদস্য করা না হলে তারা অন্য দলে ভিড়ে যাবেন। তবে লক্ষ্য রাখতে হবে এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগি আসামিরা বিএনপিতে ঢুকে পড়তে না পারেন।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর বিএনপিতে অনেক প্রার্থীর ভিড়ে বাছাই করতে হয়। নিজেদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি করবেনা। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে আমাদের দল ক্ষমতায় যেতে পারে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৯   ১৬৩ বার পঠিত  |