ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দা বিএনপি নেতার ইন্তেকাল

কলমাকান্দা বিএনপি নেতার ইন্তেকাল


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


কলমাকান্দা বিএনপি নেতার ইন্তেকাল

নেত্রকোনা:কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম টুটন (৬২) ইন্তেকাল করেছেন।

সোমবার (১১ আগস্ট) আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আনোয়ারুল ইসলাম টুটন কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল মালেক স্যারের সুযোগ্য সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল মালেক ছিলেন কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা উপজেলা শাখার সাবেক সভাপতি।

তিনি কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মামা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন।

ভারত থেকে মরদেহ বাংলাদেশে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৭:৪১   ১৩২ বার পঠিত  |