ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় মহিষ দিয়ে কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় মহিষ দিয়ে কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫


হাতিয়ায় মহিষ দিয়ে কৃষকের ফসল নষ্টের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে নতুনভাবে জেগে উঠা বিচ্ছিন্ন চর জাগলারচরে প্রায় চার হাজার একর জমিতে আমন ফসল মহিষের পাল লাগিয়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকালে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনার বুকে জেগে উঠা জাগলার চরের নারী পুরুষ সহ প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করে বলেন, জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে। কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষ মালিকের বাতাইন্নারা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে আবাদকৃত ধানক্ষেতের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষ বিকশিত হওয়ার পূর্বে মহিষের উপদ্রপে দিশেহারা ভুক্তভোগী কৃষকেরা। তারা নানাভাবে বাতাইন্নাদের বললেও কোন প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কৃষক মোঃ লিটন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ চরে ফসলি জমি চাষবাস করে আসছি। কিন্তু তমরদ্দী এলাকার সাবেক চেয়ারম্যান ফররুখ আহমেদ সহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অগনিত মহিষ মালীকের নির্দেশনায় তাদের বাতাইন্নার মাধ্যমে মহিষ লাগিয়ে ধান ক্ষেত নষ্ট করে দেয়। তাদের মহিষের খাদ্য আমাদের আবাদ করা ধানের ফসল এ কেমন অবিচার। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবি জানাই।
কৃষক মাহমুদল হক বলেন, আমরা অনেক টাকা খরচ করে এ চরে আমন ধানের চাষাবাদ করি এবং ফসল রক্ষা করার জন্য চারপাশে বেড়া তৈরি করি। এসব বেড়া ভেঙে তারা মহিষের পাল লাগিয়ে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে। আমরা এর বিচার চাই।

এন. এস

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৯   ২২৭ বার পঠিত  |