ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে নিখোঁজের একদিন পর তরুনের লাশ উদ্ধার

আড়াইহাজারে নিখোঁজের একদিন পর তরুনের লাশ উদ্ধার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫


আড়াইহাজারে নিখোঁজের একদিন পর তরুনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মেঘনা নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর অনন্ত শীল (১৮) নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মেঘনা নদী উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নয়ন মিয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদা এলাকার জাদু চন্দ্র শীলের ছেলে।
নিহতের পিতা জাদু চন্দ্র শীল জানায়, তার পরিবার নিয়ে দুপ্তারা মণিপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতো। তার ছেলে অনন্ত দুপ্তারা বাজারে নাপিতের কাজ করতো। বুধবার বিকেলে বন্ধুদের সাথে নিয়ে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় ঘুরতে যায়। সেখানে বন্ধুদের সাথে মেঘনা নদীর পাড়ে ফুটবল খেলতে শুরু করে। খেলার সময় ফুটবল মেঘনা নদী চলে গেলে অনন্ত ফুটবল আনতে নদী ঝাপ দেয়। ফুটবল ¯্রােতের টানে নদীর তীর থেকে দুরে চলে গেলে সেও ফুটবল আনতে সাতার কাটতে থাকে। এক পর্যায়ে অনন্ত ডুবে গিয়ে হারিয়ে যায়। বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় তার সন্ধান করলে তাকে আর পাওয়া যায়নি। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের বিষয়টি অবহিত করা হয়।
আড়াইহাজার ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রবিউল হাসান বলেন, ‘নদীতে নিখোজ হওয়ার পর আমাদের জানানোর পর পবিারের পক্ষ থেকে বুধবার রাতে আড়াইহাজার ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ডুবুরী দলকে উদ্ধার অভিযান পরিচালনা করা জন্য অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ডবুরী দল মেঘনা নদী টেটিয়া এলাকা থেকে উদ্ধার কাজ শুরু হয়। তিনজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে। বিকেল তিনটার দিকে অনন্ত শীলের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০১:২৪   ১৪০ বার পঠিত  |