![]()
কুষ্টিয়া: দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) থেকে আগামী ২৪ আগস্ট ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ ভেড়ামারা সহ দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বরে র্যালী, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন। উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ দেওয়া হয়।
আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস,
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয় কর্মকর্তা আসমান আলি সহ সরকারি কর্মকর্তা ও উপজেলা মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৪:৪৫ ১০৬ বার পঠিত | ● জাতীয় ● ভোড়ামারা ● মৎস্য