![]()
ঠাকুরগাঁও: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য সামনে রেখে পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রভাত সমীর শাহাজাহান আলম, মৎস্য চাষী খলিলুর রহমান ও ফজলুল করিম প্রমুখ। ১৮আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয মৎস্য সপ্তাহ পালিত হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০২:০৫ ১২৭ বার পঠিত | ● জাতীয় মৎস্য ● পীরগঞ্জ ● সপ্তাহ