![]()
বরিশাল: আগৈলঝাড়ায় মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়া ও মুদি দোকান অপরিস্কার থাকায় ভ্রাম্যমাণ আদালত ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার সকালে উপজেলার রত্মপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় কাওসার ড্রাগ হাউজকে ১২ হাজার টাকা, মেহেদি মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেডিকেল সেন্টারকে ৬ হাজার টাকা, আল আমিন মেডিকেল হলকে ১২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী সিকদার ষ্টোরকে ২হাজার টাকা, হাওলাদার ষ্টোরকে ২হাজার টাকা, সাদিয়া ষ্টোরকে ২ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টার সুকলাল শিকদার, আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাসসহ প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩৬ ৫০৯ বার পঠিত | ● আগৈলঝাড়া ● ঔষধ ● জরিমানা ● মেয়াদ উর্ত্তীন