ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ঘরের আড়ায় ঝুলে ছিলো যুবকের মরদেহ

মঠবাড়িয়ায় ঘরের আড়ায় ঝুলে ছিলো যুবকের মরদেহ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


মঠবাড়িয়ায় ঘরের আড়ায় ঝুলে ছিলো যুবকের মরদেহ

পিরোজপুর: মঠবাড়িয়ায় নিজ বসত ঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার ধাণীসাফা বাজারের নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবী স্ত্রীর পরকীয়ার সম্পর্ক হতে ফেরাতে না পারার কারনে রুম্মান গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। যদিও তাঁর স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছে। রুম্মান উপজেলার ধানীসাফা গ্রামের কবির হোসেনের ছেলে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, যুবক রুম্মান গত কয়েক দিন ধরে মানসিক ভাবে বিকার গ্রস্ত ছিল।  মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গভীর রাতে বাসায় ফিরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারনা করা হচ্ছে।
রুম্মানের বাবা কবির হোসেন হাওলাদার অভিযোগ করেন, তাঁর ছেলের স্ত্রীর পরকীয়ার কারণে তার ছেলে মারা গেছে। ছেলের বউ নাছরিনের সাথে বাজারের এক ব্যবসায়ীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। অনেকবার নিষেধ করেও পরকীয়া হতে ছেলের বউকে ফেরাতে পারেনি। এ নিয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠকও হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ীকে রুম্মান তার স্ত্রীর সাথে সম্পর্কে না জড়ানোর কথা বললে ব্যবসায়ীর সাথে দ্বন্দে জড়ান।

এর জের ধরে ওই ব্যবসায়ী তার ছেলে রুম্মানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করে তার ছেলেকে হয়রানী করে। এ পরকীয়ার অভিযোগের বিষয়ে রুম্মানের স্ত্রী দু সন্তানের জননী গৃহবধূ নাছরিন বেগম (২৭) অস্বীকার করে বলেন-এ অভিযোগ সঠিক নয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুপুরে লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৫০   ১৫০ বার পঠিত  |