ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি


 ময়মনসিংহ: তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি টি দক্ষিন বাজার থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। র‌্যালি পূর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

 

তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব আমির হাসান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম  তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও সদস্য সচিব মহিবুল হক টুটুল।

আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কবির আহমেদ,আরিফুল ইসলাম জুয়েল,শামীম আহম্মেদ,জাহাঙ্গীর আলম মন্ডল,মোফাজ্জল হোসেন,দুলাল মেম্বার, নজরুল ইসলাম আজাদ, সোহেল রানা,শাহজাহান ফকির,আলমগীর হোসেন নিজাম প্রমূখ। বর্ণাঢ্য রালী শেষে উপজেলা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২৮:১৮   ২০৪ বার পঠিত  |