ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মাদক বহনকারী সিএনজি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে চালক নিহত

আড়াইহাজারে মাদক বহনকারী সিএনজি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে চালক নিহত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


আড়াইহাজারে মাদক বহনকারী সিএনজি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে চালক নিহত

নারায়ণগঞ্জ:  আড়াইহাজারে মাদক বহনকারী সিএনজি অটো রিক্সা ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে কবির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া  এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন রূপগঞ্জ উপজেলা ব্রাহ্মগাও এলাকার  সদর আলী ছেলে। সে মাদক বহনকারী সিএনজি চালক ছিলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দাসপাড়া গাজীপুরা সড়কে ড্রেনের উপর সিসি ঢালাই দিয়ে এক মাস আগে কাজ শেষ করে। সড়কে ড্রেনের উপর বসানো লোহার ম্যানহোলের ঢাকনাগুলো রাতের আধারে চুরি হয়ে যায়। এতে প্রায়শ’ দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধার দিকে রূপগঞ্জ থেকে প্রায় দশ কেজি গাঁজা বহনকারী একটি সিএনজি দাসপাড়া হয়ে গাজীপুরা দিকে যাচ্ছিলো। এসময় সিএনজি অটো রিক্সাটি দাসপাড়া মিলের কাছে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যায়। সিএসজির সামনে গøাস ভেঙ্গে চালক কবির হোসেনের গলার কেটে যায়। এতে ঘটনাস্থলেই কবির হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান , ধারণা করা হচ্ছে মাদক নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় ঢাকনাবিহীন ম্যানহোলে সিএনজি অটো রিক্সা পড়ে যায়। এতে সিএনজির সামনের গøাসের টুকরো ছিটকে চালক কবিরের কলা কেটে যাওয়ায় ঘটনাস্থলেই নিহত হয়।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:২৫:০৭   ১০৪ বার পঠিত  |