ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া:  নবীনগরে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১/০৮) প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালটি  নবীনগরের তিতাসপাড় ‘রসুলপুর’ এলাকায় স্থাপনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত  হয়েছে। নবীনগর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ নবীনগর’।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর  কাছে স্মারকলিপি প্রদান করে।‘ঐক্যবদ্ধ নবীনগর’ সংগঠনের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ মানববন্ধনে বলেন, “মাননীয় অর্থ উপদেষ্টা নবীনগরের কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য  ইতোমধ্যেই স্বাস্থ্য উপদেষ্টার নিকট একটি ডিও লেটার (ডেমি অফিসিয়াল লেটার) পাঠিয়েছেন। প্রস্তাবিত এ মেডিকেল কলেজ ও হাসপাতালটি নবীনগর উপজেলার রসুলপুরে স্থাপনের দাবি জানাচ্ছি।  এটি বাস্তবায়িত হলে শুধু নবীনগর নয়, আশপাশের পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষায় উন্নয়ন ঘটবে।”

বক্তব্য রাখেন: ঐক্যবদ্ধ নবীনগর সংগঠন সদস্য সচিব মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা , জামায়াতে ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেস ক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার,সাংবাদিক  শ্যামা প্রসাদ চক্রবর্তী,জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য,আসাদুজ্জামান কল্লোল,মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ সাইফুল ইসলাম প্রমুখ।  বক্তারা বলেন, রসুলপুর এলাকায় মেডিকেল কলেজ স্থাপন হলে উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। এটি বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৩০:০৭   ১৭৪ বার পঠিত  |