ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আইসিবিসি প্রকল্পের শিশু যত্ন ও সাঁতার কেন্দ্র পরিদর্শন

লালমোহনে আইসিবিসি প্রকল্পের শিশু যত্ন ও সাঁতার কেন্দ্র পরিদর্শন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


লালমোহনে আইসিবিসি প্রকল্পের শিশু যত্ন ও সাঁতার কেন্দ্র পরিদর্শন

ভোলা: আইসিবিসি প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নাধীন শিশু যত্ন ও সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ। শনিবার (২৩ আগষ্ট) উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে শিশু যত্ন ও সাতার প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন অসুবিধার বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং প্রকল্পের বাস্তবায়ণ, পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আইসিবিসি প্রকল্প পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ভোলার প্রোগাম কো-অর্ডিনেটর মোঃ হারুন-অর-রশিদ, আইসিবিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এ.টি.এম আজিমুজ্জামান এবং উপজেলা ইসিসিডি অফিসার অলিউর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:২৪   ১২২ বার পঠিত  |