ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » শিশুদের সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই:ডঃ শফিকুল ইসলাম মাসুদ

শিশুদের সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার বিকল্প নেই:ডঃ শফিকুল ইসলাম মাসুদ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


 শিশুদের সুস্বাস্থ্যের পরিচর্চায় খেলাধুলার বিকল্প নেই:ডঃ শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী: শিশুদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে শিশুরা শাররীক ও মানষিকভাবে আনন্দ ও স্বাস্থ্যগত ভাবে গড়ে উঠবে শিশুরা। আর শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকলে নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে শিশুরা। তাই প্রতিটা শিক্ষাপ্রতিষ্টানের খেলার মাঠ থাকতে হবে। কারণ আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। শিশুদের জীবন গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। এতে শিশুদের স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে। পড়াশুনার টেবিলে মনোনিবেশ ঘটবে। এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে।

শুক্রবার সকালে মধ্যমদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পরিদর্শনে গিয়ে উপজেলা জামায়াতের ইসলামী আমির মাওলানা ইছাহাকের সভাপতিত্বে ঢাকা দক্ষিণের জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি সম্ভাব্য পটুয়াখালী ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ডঃ শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

তিনি আরো বলেন,যে জাতি যতো উন্নত,সে জাতি ততো শিক্ষিত। তাই শিক্ষার বিকল্প নেই। এ সময় তিনি মাঠ পরিদর্শন করে কর্দমাক্ত মাঠে বালি ভরাট করে দেয়ার ব্যবস্থা করে এবং শিশুদের মাঝে খেলাধুলা সরঞ্জাম তুলে দেন । এর আগে তিনি বাউফলের জনগনের চিকিৎসার জন্য বেসরকারিভাবে ইবনে সিনার আউটডোরের স্থান নির্ধারন করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি সিনিয়র প্রভাষক খালিদ হোসেন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪৩   ১৫১ বার পঠিত  |