ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছার ৩ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছার ৩ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা


পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


পাইকগাছার ৩ মৎস্য ব্যবসায়ীকে জরিমানা

খুলনা: পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ মৎস্য আড়ৎদারি ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক উপজেলার চাঁদখালী ও লক্ষীখোলা মৎস্য আড়তে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য পণ্য ও মৎস্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৩ ব্যবসায়ী কে ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা এবং ১০ কেজি চিংড়ি বিনষ্ট করেন। এসময় থানা পুলিশ সহ অন্যান্যদের উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৪   ৪১৭ বার পঠিত  |