ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

তারাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


তারাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ময়মনসিংহ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা সদরের মধুমন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,আসাদুল হক মন্ডল,এড.নজরুল ইসলাম ইসমাঈল,আব্দুল হামিদ,রাকিব তালুকদার,শহীদুল ইসলাম মন্ডল,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,যুবদল নেতা আবুল কালাম আজাদ,শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও তারাকান্দা উপজেলা বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল। বক্তারা বক্তব্যে বলেন,আগামী (১ সেপ্টেম্বর) দলের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে উদযাপনের লক্ষে ব্যাপক লোকসমাগম ঘটানোর আশ্বাস দেন প্রস্তুতি সভায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:১৪   ৭৯৭ বার পঠিত  |