ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিএনপির উঠান বৈঠক

ভেড়ামারায় বিএনপির উঠান বৈঠক


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট ২০২৫


ভেড়ামারায় বিএনপির উঠান বৈঠক

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেল ৪টার সময় বাহিরচর ইউনিয়ন পরিষদের খেলার মাঠে বাহিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি আয়োজিত তৃণমূল বিএনপির নেতা কর্মীদের নিয়ে ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর নির্দেশনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি মধুমোল্লা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাজাহান আলী, তিনি তার বক্তব্য বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র সংস্কার ও মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতা কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য শিহাবুল ইসলাম শিহাব মেম্বার,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান সবুজ, জাহিদ হাসান জাহিদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাহাবুর আলম মাবু, শ্রমিক নেতা জাকির হোসেন বাচ্চু, প্রমুখ। পরে ভেড়ামারা উপজেলার চাঁদ গ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির অফিস উদ্বোধন করেন। অফিস উদ্বোধনে বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩০   ৩৬২ বার পঠিত  |