ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ট্রাক উল্টে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ট্রাক উল্টে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট ২০২৫


ট্রাক উল্টে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহ: ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান চঞ্চল (৩৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রাত সোয়া এগারোটায় ঢাকা শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার ছনধরা বাশাটি উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান চঞ্চল ছনধরা বাশাটি কান্দাপাড়া এলাকার হযরত আলীর ছেলে।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মনিরুজ্জামান চঞ্চল উপজেলার বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।চার ভাই বোনের মধ্যে মেজো মনিরুজ্জামানের স্ত্রী ও অবুঝ দুটি ছেলে সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গতরাতে মনিরুজ্জামান চঞ্চল তার ব্যক্তিগত কাজ শেষ বাড়ি যাচ্ছিলেন।পথিমধ্যে ছনধরা বাশাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।শিক্ষক চঞ্চল সেই ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন।ট্রাকটি উল্টে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল একজন অত্যন্ত জনপ্রিয় এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে সামাজিক যোগাযোগ শোকবার্তা জানিয়েছেন অনেকেই তার অকাল মৃত্যুতে তার প্রতিষ্ঠান বাঘেধরা উচ্চ বিদ্যালয় এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:৩৮:৫১   ৩৪৪ বার পঠিত  |