![]()
নোয়াখালী: হাতিয়ায় ক্ষমতার অপব্যবহার করে জোর পুর্বক প্রকাশ্যে জেলেদের মাছ লুটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। সোমবার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী আসকা বাজার মাছ ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সূর্যমুখী আসকা বাজার উত্তর পাড় মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ফয়জুর রহমান নান্টু,মৎস্য ব্যবসায়ী বোরহান উদ্দিন, মহিউদ্দিন, রাকিব উদ্দিন, খবির উদ্দিন, মো. ইসমাইল হোসেন সহ সহস্রাধিক সাধারণ জেলেরা।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, আমাদের এ ঘাটটি ত্রিশ বছরের পুরাতন মৎস্য ঘাট। এখানে প্রায় দশ সহস্রাধিক মাছ ব্যবসায়ী জেলে শ্রমিক মাছ বেচা কেনার সাথে জড়িত। হঠাৎ একটি গ্রুপ এ বাজারকে বিলুপ্ত করার জন্য খালের দক্ষিন পাশে একটি মাছ ঘাট চালু করে। মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.আলাউদ্দিন বলেন তারা নিজেদেরকে বিএনপি দাবী করে এ অপকর্ম চালিয়ে যাচ্ছে। আসলে তাঁরা অনুপ্রবেশকারী। তারা গত সতরে বছরে সব নির্বাচনে আওয়ামীলীগের এজেন্ট হিসেবে কাজ করছে।
কিন্তু তাদের নৌকা ও ট্রলার না থাকায় তারা এ বাজারের দাদনকৃত নৌকা ও ট্রলার থেকে মাছ ছিনিয়ে নেয়। প্রতিদিন আহসান, রহমত, নিজাম এর নেতৃত্বে কয়েকজন জেলেরা নদী থেকে মাছ নিয়ে উত্তর ঘাটের উদ্দেশ্যে আসার পথে তাদের গতিরোধ করে মাছ ছিনিয়ে নেয়। এ বিষয়ে হাতিয়া থানায় লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়। থানা থেকে পুলিশ সদস্যরা এসে দুই ধাপে কয়েকটি নৌকার মাছ উদ্ধার করে। কিন্তু সন্ত্রাসীরা এখনো তা অব্যাহত রেখেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয়ে আলাপকালে আহাছান ও রহমত বলেন,আমরা আমাদের ঘাটে মাছ বেচা কেনা করতেছি। উত্তর ঘাটে কি হচ্ছে তা আমাদের দেখার বিষয় নয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ১২:৪৩:৫২ ২৯৬ বার পঠিত | ● জেলে ● মাছ ● লুট ● হাতিয়া